• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন টিম্বারকে বিশ্রাম, ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের দারুণ জয় সিগারেট উৎপাদনে ব্যবহৃত ব্যান্ডরোলের অপব্যবহার এবং ভ্যাট চালান ছাড়া পণ্য বিক্রির মাধ্যমে সরকারের প্রায় সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ পর্তুগালে শিক্ষার্থীদের রেসিডেন্সে নতুন শর্ত পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, বয়স যেন শুধুই সংখ্যা

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা / ৪৮ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত এনামুল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে শহরের সজবরখিলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত এনামুল মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এর আগেও পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে।

শেরপুর সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জনতার কাছ থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রোববার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। পরে দ্রুত অভিযুক্তকে থানায় এনে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category