সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ৭ স্থানের মাইন নিষ্ক্রিয়
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে পুঁতে রাখা ৭টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম নিরাপদে এসব মাইন ধ্বংস করে।
মাইন নিষ্ক্রিয় করার সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জমি চাষের সময় স্থানীয় কৃষকরা ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং প্রায় এক মাস পর সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী এসব স্থল মাইন পুঁতে রেখেছিল।
অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










