ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলা পত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। বিদেশি নির্ভরতা কমিয়ে সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশটি নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর ড্রোন ও যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি উন্মোচন করেছে।

রাজধানী আবুজাভিত্তিক প্রতিষ্ঠান টেররা ইন্ডাস্ট্রিস সম্প্রতি এসব প্রযুক্তি প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ইন্টারসেপ্টর ড্রোন, মাইন অপসারণে সক্ষম মানববিহীন যান এবং যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা সফটওয়্যার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ন্যাথান নওয়াচুকু জানান, এসব প্রযুক্তি তৈরি করা হয়েছে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি মোকাবিলার জন্য, বিশেষ করে আইইডি হামলা ও ড্রোনভিত্তিক আক্রমণের মতো পরিস্থিতি সামাল দিতে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা উৎপাদন তদারকি সংস্থা ডিফেন্স ইন্ডাস্ট্রিস কর্পোরেশন অব নাইজেরিয়া (ডিকন) স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তাদের লক্ষ্য দেশীয়ভাবে যুদ্ধক্ষেত্র উপযোগী প্রযুক্তি তৈরি করে সামরিক কার্যকারিতা বৃদ্ধি করা।

ডিকনের মেজর জেনারেল বাবাতুন্দে আলায়া বলেন, স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়া আফ্রিকায় প্রতিরক্ষা খাতে স্থানীয় উৎপাদন বাড়াতে বেসরকারি ও সরকারি পর্যায়ে বিনিয়োগও বাড়ছে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে উৎপাদন লাইন সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্যভিত্তিক বিনিয়োগ চুক্তির মাধ্যমে নাইজেরিয়া তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে নাইজেরিয়া ধীরে ধীরে আফ্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া

আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬