ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন ও কর্মসংস্থানে সহায়তার অংশ হিসেবে ১৯ জন পা হারানো ব্যক্তিকে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। একই সঙ্গে ৬ জন দৃষ্টিহীনের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ এবং ২৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টঙ্গীতে জাতীয় শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং মৈত্রী শিল্পের প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মো. আবু ইউসুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পা হারানো ১৯ জন ব্যক্তি কৃত্রিম পা পেয়ে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার আশা খুঁজে পেয়েছেন। অন্যদিকে ৬ জন দৃষ্টিহীন ব্যক্তিকে ডিজিটাল সাদাছড়ি প্রদান করায় তাদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ২৪ জন প্রতিবন্ধী যুবকের জন্য চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা বৃদ্ধি, পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ

আপডেট সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬