ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কোটচাঁদপুর ট্রেনের ধাক্কায় লাটাহাম্বার চালক নিহত

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত লাটা হাম্পার গাড়ির চালক আলাউদ্দিন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির হেলপার আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড় বামনদহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত লাটা হাম্পার গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন। তিনি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। তবে আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী লালবানু বলেন, “আমি লাইনের পাশে কাজ করছিলাম। ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখি গাড়িটি লাইনের পাশে পড়ে আছে। পাশে একজন পড়ে কাতরাচ্ছিলেন। মুখে পানি দিয়ে আল্লাহর নাম নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। পাশে আরেকজন আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাদের ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়।”
কোটচাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তুর্কি বলেন, “ওই সময় ডিউটিতে ছিলেন স্টেশন মাস্টার মোশারফ হোসেন। আমি আসার পর এ ধরনের ঘটনার কথা শুনেছি। যেখানে দুর্ঘটনার কথা বলা হচ্ছে, সেটি আউটার সিগনালের বাইরে পিডব্লিউডি এলাকার মধ্যে।”
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানা আক্তার লিমা বলেন, “একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অন্যজন আহত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোটচাঁদপুর ট্রেনের ধাক্কায় লাটাহাম্বার চালক নিহত

আপডেট সময় : ০৮:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬