ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

বোনাস ও ৩০ দিনের বেতনের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের আগে উৎসব ভাতা (বোনাস) ও পূর্ণ ৩০ দিনের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)-এর পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের কর্মবিরতির কারণে পুরো বরিশাল নগরজুড়ে ময়লার স্তূপ জমে গেছে। পরিচ্ছন্নতাকর্মীরা জানিয়েছেন, বোনাসের ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে নগরের বিভিন্ন স্থানে ময়লা জমে থাকায় তীব্র দুর্গন্ধের মধ্যে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। দ্রুত এ পরিস্থিতির সমাধান চান স্থানীয়রা।

কর্মবিরতি চলাকালে বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরের অশ্বিনী কুমার হল-এর সামনে সমাবেশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাতে নগরের আমানতগঞ্জ এলাকার সিটি করপোরেশনের যান্ত্রিক শাখা অফিসের সামনে কর্মবিরতির ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন তারা।

সমাবেশে কর্মচারীরা বলেন, অতীতে নিয়মিত বেতন ও বোনাস দেওয়া হলেও সম্প্রতি সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে শ্রমিকদের—বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীদের—বোনাস দেওয়া হবে না। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

শ্রমিকরা আরও জানান, তারা পুরো মাস অর্থাৎ ৩০ দিন কাজ করলেও বেতন দেওয়া হচ্ছে মাত্র ২২ দিনের। এ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ থাকলেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত মঙ্গলবার (১০ মার্চ) রাতে কর্মবিরতির ডাক দিতে বাধ্য হয়েছেন তারা।

তাদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বেতন ছাড়া হলেও বোনাস দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোনাস ও ৩০ দিনের বেতনের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি

আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬