ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন
- আপডেট সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হবে। প্রথম দিনের অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। নির্বাচিতদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন সংসদের কার্যক্রম শুরুর অংশ হিসেবে প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হবে।
এ সময় তিনি আরও জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আগামীকাল শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনসহ সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।



















