ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

শরণখোলা সুন্দরবন থেকে আসা অজগর সাপ কৃষকের ছাগল গিলে ফেললো

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে এক অজগর সাপ একটি কৃষকের ছাগল গিলে ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেই এই ঘটনা ঘটে। পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এর সদস্যরা সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম

প্রত্যক্ষদর্শী ফোরকান হাওলাদার জানান, ওই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। পরে ছাগলটি না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন এবং পাশের ঝোপের মধ্যে বিশাল অজগর দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে সিপিজি সদস্যদের খবর দেন।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, অজগরটি তার ছাগলটি সম্পূর্ণ গিলে ফেলেছে, এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, ছাগল গিলে ফেলার পর সাপটি কিছুটা অচল হয়ে পড়ে। এরপর বন বিভাগের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় আশপাশের এলাকায় শতাধিক মানুষ সাপটি দেখার জন্য ভিড় জমায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শরণখোলা সুন্দরবন থেকে আসা অজগর সাপ কৃষকের ছাগল গিলে ফেললো

আপডেট সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬