ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারি দপ্তরে চুরি, তদন্তে পুলিশ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক রাতে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।

রবিবার দিবাগত রাতের কোনো এক সময় চোরচক্র এসব দপ্তরে প্রবেশ করে। সোমবার সকালে অফিস খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি টের পান। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, চোরেরা তিনটি দপ্তরের প্রবেশদ্বারের তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অফিসের আলমারিতে থাকা বিভিন্ন নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসঙ্গে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনায় রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঘটনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারি দপ্তরে চুরি, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০২:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬