ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া সদর উপজেলায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সানি শেখ সাগর (২৭)। তিনি চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করেছেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভি‌কি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলেছে, “তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়।” এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পর ফোনে খবর আসে, সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

হাসপাতালে উপস্থিত ছিলেন সাগরের দুই পরিচিত। তারা জানান, কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত মোটরসাইকেলে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য কুপের চিহ্ন রয়েছে, বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬