ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

খোকসায় গড়াই নদীতে গোসলে দুই শিশুর মধ্যে একের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশু সুরাইয়া (৮) এখনও নদীতে অন্বেষণ চলছে।

রোববার সকাল ৯টায় ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তাইবার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া উভয়েই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে সাঁতার কাটার সময় স্রোতে পড়েন। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করেন, কিন্তু তাইবা ও সুরাইয়া পানিতে নিখোঁজ হন।

বর্তমানে নদীর তীরে স্বজন ও স্থানীয়রা নিখোঁজ শিশুর সন্ধানে উপস্থিত থেকে তল্লাশি চালাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন নিহত এবং নিখোঁজ দুই শিশুর পরিবার।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রওশন আলী জানান, ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে নিখোঁজ সুরাইয়াকে উদ্ধারে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খোকসায় গড়াই নদীতে গোসলে দুই শিশুর মধ্যে একের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬