বাউফলে ফসলের পোকা মারার ওষুধ খেয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলাে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী মারিয়া আক্তার (১৯) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) ভোর রাতের দিকে দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঢ়াড়ি বাড়ি থেকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত মারিয়া আক্তার ওই ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে। তিন মাস আগে ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিবাহ হয় এবং তখন থেকে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, পরিবারের সঙ্গে অভিমান করে মারিয়া ফসলের পোকা মারার ওষুধ সেবন করেন। পরে বাউফল হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু অ্যাম্বুল্যান্সে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহতের বাবা রিয়াজ আকন।



















