ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

মহেশপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির একটি কার্যালয়। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয়রা জানান, রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং অফিসে থাকা সব আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার তারেক রহমান-কে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ওই ঘটনার জেরেই কার্যালয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি কর্মীরা।

এ বিষয়ে মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহেশপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬