ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

শৈলকুপায় বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, আহত ১০ যাত্রী

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ–যশোর মহাসড়কের জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। পথে ঝিনাইদহ–যশোর মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে।

এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে বাসটির। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল এবং আশপাশের বিভিন্ন স্থানে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শৈলকুপায় বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, আহত ১০ যাত্রী

আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬