ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

পাইকগাছায় কালিনগর বেড়িবাঁধ পরিদর্শনে বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
খুলনার পাইকগাছার দেলুটির ভাঙনকবলিত কালিনগর ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ।
শুক্রবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কালিনগর কলেজ থেকে সাধুঘাট পর্যন্ত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ডা. মজিদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে পাইকগাছা ও কয়রা আর অবহেলিত থাকবে না। উপকূলীয় জনপদে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থায়ী সুরক্ষা দেওয়া হবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অ্যাড. সাইফুদ্দিন সুমন, মোস্তাকিম, কামাল হোসেন, আবু হুরায়রা বাদশা, সুফিয়ান গোলদার, শহিদুর রহমান, আসাদুজ্জামান কেরামত, আবু হানিফ মিলন, মোশাররফ হোসেন, বাদশা মিয়া, আরমান হোসেন, জাকারিয়া, আব্দুর রশিদ মোড়ল, শেখ মাহফুজ আহসান হাবিব, খালিদ গাজী, মামুন গাজী, আজিজুল গাজী, আজিজুর খাঁ, আল আমিন সানা, ইলিয়াস শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় কালিনগর বেড়িবাঁধ পরিদর্শনে বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ

আপডেট সময় : ১২:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫