ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

১২ দিন পর সাবেক এমপির জামাতা সুজন উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার ১২ দিন পর খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্যের জামাতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

বুধবার সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে দুপুরের দিকে বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে বিষয়টি জানার পর খুলনা মহানগর পুলিশ-এর একটি দল রাতে ঢাকায় যায়। বর্তমানে সুজন ঢাকার নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন বলে পরিবার জানিয়েছে।

তবে কীভাবে তিনি ফরিদপুরে গেলেন বা কারা তাকে হাসপাতালে নিয়ে গেল—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছে পুলিশ।

সুজনের বাবা কাজী আব্দুস সোবহান জানান, ভাঙ্গা থেকে এক ব্যক্তি ফোন করে তার ছেলেকে পাওয়া যাওয়ার খবর দেন। সেখানকার স্থানীয় লোকজনই তাকে ঢাকায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

নিখোঁজের তদন্তে থাকা খুলনা সদর থানা পুলিশ-এর এসআই জুয়েল রানা মোল্লা বলেন, খবর পেয়ে তারা ঢাকায় এসেছেন। তবে এখনো সুজনের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরাও তার উদ্ধার হওয়ার বিস্তারিত কিছু জানাতে পারেননি।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে খুলনা থেকে নিখোঁজ হন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন। এ ঘটনায় পরদিন ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী আব্দুস সোবহান। পরে ২৫ ফেব্রুয়ারি তিনি সংবাদ সম্মেলন করে ছেলেকে উদ্ধারের দাবি জানান। পাশাপাশি ৩ মার্চ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেয় পরিবার।

খুলনা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, শুরু থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। এখন পর্যন্ত তাকে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ব্যবসায়িক বা ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন কি না—সেই বিষয়টিও তদন্তে দেখা হচ্ছিল। তিনি সম্পূর্ণ সুস্থ হলে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে বলে ধারণা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১২ দিন পর সাবেক এমপির জামাতা সুজন উদ্ধার

আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬