ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা-য় নিখোঁজের ১৭ ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধোবাইল ইউনিয়নের কাদেরপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকায় জিকে ক্যানাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদেরপুর এলাকার কহন আলীর ছেলে আলী হোসেন (৩) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের রাস্তার ওপর জিকে ক্যানালের ধারে খেলছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত সে ক্যানালের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন, তবে প্রথমদিকে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয়রা পানিতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬