ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় ‘মায়ের আশ্রয়’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়ার ১১ দিনের মাথায় সামিউল হাসান শুভ (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। স্বজনরা অভিযোগ করেছেন, তার মৃত্যু হয়েছিল কেন্দ্রের নির্যাতনের কারণে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের সাবগ্রাম এলাকার ওই কেন্দ্রে অসুস্থ অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত শুভ জনতা ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুভ কয়েক মাস ধরে মানসিক রোগ ও মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছিলেন। চলতি মাসের শুরুতে শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

নিরাময় কেন্দ্র সূত্রে জানা গেছে, ইফতারের পর থেকে শুভ না খেয়ে ছিলেন। অসুস্থ হয়ে রক্তচাপ কমলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান এবং কেন্দ্রের নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে দাবি করেন।

বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছিল এবং নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে কেন্দ্রে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নির্যাতনের প্রমাণ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে; রিপোর্ট আসলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ১২:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬