ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

নারায়ণগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের ফতুল্লা-এর লালখাঁর মোড় এলাকায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে খালেক মাতবরের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর এলাকার মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লায় দিনমজুরের কাজ করতেন।

রতনের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, কয়েকদিন যাবত অসুস্থ থাকার কারণে তারা স্থানীয় পল্লী চিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে আনেন। চিকিৎসক একটি ইনজেকশন ও স্যালাইন প্রয়োগ করেন। কয়েক মিনিট পর রতন অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়। পরে রতনকে তার ছোট ভাই খানপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে নেয়ার পর রতনের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, চিকিৎসকের ধারণা রতনের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। নিহতের বাসা থেকে চিকিৎসকের দেওয়া ঔষধ জব্দ করা হয়েছে। পল্লী চিকিৎসককে এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু

আপডেট সময় : ১১:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬