রমজানে বাজারে দামের ‘উত্তাপ’ কমতে শুরু, স্বস্তি ক্রেতাদের
- আপডেট সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
রমজানের শুরুতে নিত্যপণ্য, সবজি ও মাছ-মাংসের দামে যে ‘উত্তাপ’ দেখা দিয়েছিল, সপ্তাহ না পেরোতেই তা কিছুটা কমতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর ইসিবি চত্তর মাঠের কোনা, মিরপুর, মানিকদী ও বালুঘাট এলাকার বাজারগুলোতে গিয়ে দেখা যায়, লেবুসহ বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। রোজার শুরুতে যেসব পণ্যের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল, সেগুলোর বেশিরভাগেই এখন কিছুটা স্থিতিশীলতা এসেছে।
ব্রয়লার মুরগির দামও কমেছে। রোজার শুরুতে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে তা ১৫৫ থেকে ১৬৫ টাকায় নেমেছে। একইভাবে গরুর মাংসের দামেও কেজিপ্রতি প্রায় ৩০ টাকা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
ক্রেতারা বলছেন, রোজার শুরুতে অস্বাভাবিক দামে চাপে পড়লেও এখন কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তারা চান, বাজারে এ স্থিতিশীলতা যেন পুরো রমজানজুড়েই বজায় থাকে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হওয়ায় দামে এই সমন্বয় এসেছে।



















