ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার মনিটরিং করছেন কুষ্টিয়ায় এমপি আমির হামজা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার মনিটরিংয়ে অংশ নিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া শহরের পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান। তারা জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কলার আড়ৎ, মুরগির দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং মূল্যতালিকা ও বিক্রয়মূল্য যাচাই করেন।

এ সময় একটি মুরগির দোকানে দেশি মুরগি কেজিপ্রতি ৫০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সংসদ সদস্য মুফতি আমির হামজা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান মাসে সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাজার স্থিতিশীল রাখতে হবে। কেউ যাতে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মুনাফার চেষ্টা না করেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার মনিটরিং করছেন কুষ্টিয়ায় এমপি আমির হামজা

আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬