বাজার পরিস্থিতি সন্তোষজনক, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাজার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই। তবে রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। যারা মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আইন নিজের গতিতেই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী আরও জানান, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক রাখতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে, তবে কাঙ্ক্ষিত সুফল পেতে কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।



















