ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

রমজানে ঈশ্বরগঞ্জে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে যেন ঈশ্বরগঞ্জের কোনো পরিবার রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে মাংসের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও সুলভ মূল্যে বিক্রির পরিকল্পনা রয়েছে।

মাংস কিনতে আসা সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলা প্রশাসন ও বাজার কমিটিসহ সংশ্লিষ্ট সবার লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। তিনি ক্রেতাদের শৃঙ্খলা বজায় রেখে পণ্য সংগ্রহের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রমজানে ঈশ্বরগঞ্জে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬