সংবাদ শিরোনাম ::
মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না, কাউকেও অনুমতি দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি থেকে মুক্ত থাকবে। “দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না”— হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে।
সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা রাজনীতিকরণ হবে না। তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী কেউই দুর্নীতিতে জড়াবেন না এবং মন্ত্রণালয়কে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।










