ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পৌর ছাত্র ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারের ছেলে টিটোন (২২) এবং স্বর্ণ ব্যবসায়ী শাহরিয়ার জামান শান্ত (২৫)। দুর্ঘটনা শুক্রবার রাত সাড়ে ১০টায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত তার বন্ধু টিটনের মোটরসাইকেলে ঘুরতে বের হন। কলাহাট এলাকায় পৌঁছালে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে শান্তকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত টিটনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে পথে তারও মৃত্যু হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

আপডেট সময় : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬