চট্টগ্রামে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ফেব্রুয়ারি সভা সম্পন্ন
- আপডেট সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটির চকবাজারস্থ ফরচুন টাওয়ারে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হলো এপেক্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩’-এর এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ফেব্রুয়ারি মাসের প্রথম সাধারণ সভা।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেল। সভায় ক্লাবের বর্তমান কার্যক্রম, ভবিষ্যতের পরিকল্পনা ও বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে কর্মসংস্থানের অংশ হিসেবে ফটিকছড়ির একজন সুবিধাবঞ্চিত মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা-৩’-এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপে. প্রদীপ্ত বড়ুয়া, এপে. মামুন জোয়ারদার, এপে. মিল্কী বড়ুয়া, এপে. স্বপ্না আক্তার, এপে. মো. রাকিব উদ্দিন এবং এপে. রোবায়েত হোসেন সায়েম।
সভায় মো. জিয়াউল কবির সোহেল বলেন, “এ ধরনের কর্মসূচি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। জানুয়ারি মাসেও আমরা সুবিধাবঞ্চিতদের জন্য সেলাই মেশিন বিতরণ করেছি। সামনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
এছাড়া রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ইফতার মাহফিলের বিষয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়া অন্যান্য ক্লাব ও জেলা-৩’-এর বিভিন্ন প্রোগ্রামে সদস্যদের অংশগ্রহণের গুরুত্ব নিয়েও বক্তারা আলোকপাত করেন।
এই সভা এপেক্স ক্লাবের সামাজিক দায়িত্ব ও কমিউনিটি সার্ভিসকে সামনে নিয়ে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে মূল্যায়িত হয়েছে।



















