ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

খুলনা-৫ আসনে জামায়াত সমর্থকের বাড়িতে আগুন, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলায় এক জামায়াত সমর্থকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেলে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১ নম্বর আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামের আকুঞ্জিপাড়ায় শোকর আকুঞ্জির বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে যান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে শোকর আকুঞ্জির একটি কাঠের জ্বালানি রাখার ঘর পুড়ে যায়।

দলটির অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এ আগুন লাগিয়েছে। খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহামুদ টিটো দাবি করেন, খুলনা-৫ আসনে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাঁড়িপাল্লা সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছিল এবং তারাই পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত শোকর আকুঞ্জি বলেন, গভীর রাতে আগুন লাগার বিষয়টি টের না পেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনসহ দলীয় নেতারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করে খানজাহান আলী থানা–র এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বাড়ির উঠান থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি রহস্যজনক। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনা-৫ আসনে জামায়াত সমর্থকের বাড়িতে আগুন, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬