ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কারাবন্ধী আওয়ামী লীগের সভাপতি লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামের মৃত জোব্বার সরকারের ছেলে।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, লিপন ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে গাইবান্ধা সদরের একটি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। তিনি আনকন্ট্রোলড ডায়াবেটিস ও হৃদরোগসহ দীর্ঘদিন বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি একবার কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরে এসেছিলেন।

গাইবান্ধা জেলা কারাগারের কর্মকর্তা আতিকুর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গভীর রাতে মারা যান।

লিপনের মৃত্যুর ঘটনায় কারাগার কর্তৃপক্ষ এবং পরিবার-পরিজন শোকাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারাবন্ধী আওয়ামী লীগের সভাপতি লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

আপডেট সময় : ০৩:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬