সংবাদ শিরোনাম ::
বিএনপির জয়ে বগুড়ায় দোয়া মাহফিল, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নিরঙ্কুশ জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা করা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ-এ এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেনসহ দলীয় নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মুফতি মনোয়ারুল হক দোয়া পরিচালনা করেন।
দোয়ায় সারাদেশে বিএনপির রেকর্ড সংখ্যক বিজয়ের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ পরিচালনায় দলের জন্য আল্লাহর রহমত ও দিকনির্দেশনা প্রার্থনা করা হয়।



















