সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির ছয় প্রার্থী বিজয়ী, ফলাফল নিয়ে ‘টেম্পারিং’ অভিযোগ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১২:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ছয় প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
এনসিপির ছয় বিজয়ী প্রার্থী হলেন:
- আহ্বায়ক: নাহিদ ইসলাম (ঢাকা-১১)
- সদস্যসচিব: আখতার হোসেন (রংপুর-৪)
- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক: মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)
- যুগ্ম মুখ্য সমন্বয়ক: হান্নান মাসউদ (নোয়াখালী-৬)
- যুগ্ম আহ্বায়ক: আতিকুর রহমান মোজাহিদ (কুড়িগ্রাম-২)
- যুগ্ম সদস্যসচিব: আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪)
তবে ভোট গ্রহণ সুষ্ঠু হওয়া সত্ত্বেও নির্বাচনের ফলাফল নিয়ে ‘টেম্পারিং’-এর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।



















