সাতক্ষীরা-৩ আসনে বিপুল ভোটে জয়ী জামায়াত প্রার্থী রবিউল বাশার
- আপডেট সময় : ১০:৪৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীর-৩ আসনের জামায়াতের এবং ১১ দলীয় সমর্থিত জোটের মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম কে ৮০,৭৪৫ ভোটের ব্যবধান হারিয়ে দাঁড়িপাল্লা প্রতিকে ১,৮৩,২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম ফুটবল প্রতীকে ১,০২,৫২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ধানের শীষ প্রতীকের আলহাজ্ব কাজী আলাউদ্দিন পেয়েছেন ৫৭,৬৮০ ভোট। এই নিয়ে সাতক্ষীরা জেলার ৪ টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামি দলের প্রার্থীরা নিরিঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ছিল এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রদানের দিন। এই দিনকে ঘিরে ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ভোট সুস্থ ভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ,ভিডিপি মোতায়ন করা হয়। এর পাশাপাশি সেনাবাহিনী ও বিজেবি, র্যাব সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মোবাইল টহলের মাধ্যমে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যে কারণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং ব্যাপক ভোটারের উপস্থিতির মাধ্যমে ভোট সম্পন্ন হয়। সকাল থেকে লক্ষ্য করা যায় ভোটারদের উপস্থিতি। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুই একটি বিচ্ছিন্ন জাল ভোটের ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিল্লু ভোটকেন্দ্রে ঘুরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে নিজ নিজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজে নিজে ও কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট ফলাফল এবং নির্বাচনে অফিসে ভোটের সরঞ্জামাদি জমা দেওয়া হয়। এরপর সরকারি রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী কন্ট্রোল রুম থেকে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।



















