ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

টাঙ্গাইল-২: জামায়াতের অভিযোগ, ৩৩ কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণ; পুনঃভোট ও ফলাফল স্থগিতের দাবি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৩টি কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণের অভিযোগ এনে পুনঃভোট গ্রহণ এবং সামগ্রিক ফলাফল স্থগিতের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর বলেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা বিভিন্ন কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের ওপর হামলা চালিয়ে মারপিট করেছে এবং কেন্দ্র থেকে বের করে দিয়েছে। নারী এজেন্টরাও নিরাপদ ছিলেন না; তাদের কয়েকজনকে আলাদা কক্ষে আটকে জিম্মি করা হয়। পরে স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান তালুকদার, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম, এডভোকেট সাফিউল আলম এবং সাবেক ছাত্রশিবির নেতা শফিকুল ইসলাম। জামায়াতের দাবি, এসব কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণের কারণে পুনঃভোট নেওয়া এবং নির্বাচনের সামগ্রিক ফলাফল স্থগিত করা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাঙ্গাইল-২: জামায়াতের অভিযোগ, ৩৩ কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণ; পুনঃভোট ও ফলাফল স্থগিতের দাবি

আপডেট সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬