ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টায় নারী আটক, ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন সময়ে এক নারীকে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে আটক করা হয়েছে। আটক নারী ছাবিলা বেগম, পিতা শুকুর আলী হাওলাদার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার কর্মকাণ্ড সন্দেহজনক মনে করে যাচাই-বাছাই করলে দেখা যায়, তিনি অন্যের নামে ভোট দেওয়ার চেষ্টা করছেন। এরপর তাকে আটক করে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী দ্রুত বিচার করেন। এর ফলে ছাবিলা বেগমকে আরপিও’র ৭৪(৫) ধারা অনুযায়ী ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড কার্যকর হবে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোটকেন্দ্রে এই ধরনের জাল ভোট প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকায় ভোটারদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টায় নারী আটক, ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬