ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ঝালকাঠিতে জামায়াত নেতাকে উদ্ধারে গিয়ে হেনস্তার অভিযোগ এনসিপি নেত্রীর

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অবরুদ্ধ ও মারধরের শিকার উপজেলা জামায়াতের এক নেতাকে উদ্ধার করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আইউব আলি (৫৮) কাঠালিয়া সদর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক। অভিযোগ রয়েছে, তাকে অবরুদ্ধ করে মোবাইল ফোন ও পকেট তল্লাশি করা হয়, মারধর করা হয় এবং তার কাছ থেকে টাকা নেওয়া হয়।

ডা. মাহমুদা আলম মিতু জানান, আইউব আলির মেয়ে কান্নাজড়িত কণ্ঠে তাকে ফোন করে বিষয়টি জানান। “মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল—‘আব্বুকে মেরে ফেলবে, আপনি কোথায়?’ এরপর আমি ঘটনাস্থলে যাই। বাইরে থেকে চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে মারধর করা হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে,” বলেন তিনি।

এনসিপি নেত্রী আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে তাকে ও তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। তিনি ফেসবুক লাইভে এসে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের এ ঘটনার জন্য দায়ী করেন। তার দাবি, “ওরা টাকা নিয়ে মারছিল এবং বলছিল—‘তুই ভোটারদের টাকা দিচ্ছিস, বল। ভিডিও করবো।’”

তবে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আগে থেকেই সমাধান হয়ে গিয়েছিল। পরে ডা. মিতু ঘটনাস্থলে গিয়ে ফেসবুক লাইভ করেছেন। তিনি জানান, থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠিতে জামায়াত নেতাকে উদ্ধারে গিয়ে হেনস্তার অভিযোগ এনসিপি নেত্রীর

আপডেট সময় : ০৩:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬