সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪৮৬ কেন্দ্রেই বিশৃঙ্খলার ঘটনা
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রেই জালভোট, এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল এই তথ্য নিশ্চিত করেছে। সমন্বয় সেলের বরাত দিয়ে বলা হয়, সারাদেশে ভোটকেন্দ্রগুলোর মধ্যে:
- ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
- ১৩৫ স্থানে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
- ৬ প্রার্থীকে মারধরের ঘটনা, ১৮টি কেন্দ্রে ভোট দিতে বাধা, ৪ স্থানে অগ্নিসংযোগ এবং ৩৩টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলা পাওয়া গেছে।
তবুও, সমন্বয় সেলের পক্ষ থেকে বলা হয়েছে, সারাদেশে ভোটের সাধারণ পরিস্থিতি তুলনামূলকভাবে সুষ্ঠু রয়েছে।



















