সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের সামনে নগদ ৭৯ হাজার টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরীফকে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ ৭৯ হাজার টাকাসহ আটক করেছে পুলিশ।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে। স্থানীয়রা বিষয়টি নজরে আনার পর পুলিশ তাকে তল্লাশি করে নগদ টাকা উদ্ধার করে এবং আটক করে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ, যিনি জানিয়েছেন, “মো. শরীফকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



















