সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা-১: পক্ষপাতমূলক আচরণের অভিযোগে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনি কার্যক্রম চলাকালে বিএনপির অভিযোগের ভিত্তিতে জামায়াত প্রার্থীর সমর্থক সন্দেহে এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে সরানো হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তা ছিলেন রায়হান উদ্দীন, যার স্থলে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার জানিয়েছেন, নির্বাচন কমিশনে পাওয়া অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নতুন কর্মকর্তার নিয়োগের মাধ্যমে কেন্দ্রের নির্বাচনি কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।



















