সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ভোট পরিদর্শন শেষে জয়ের আশ্বাস দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
রাজধানীতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জয়ের ব্যাপারে দল “আলহামদুলিল্লাহ” আত্মবিশ্বাসী এবং জয় নিয়ে আশাবাদী।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “গতকাল থেকে কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা আশা করি জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে।”
তারেক রহমান আরও বলেন, জনগণ যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত পায়, সেই বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে, কিন্তু ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে ফল মেনে নেওয়া হবে না। শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।



















