ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

রাজধানীতে ভোটকেন্দ্রে হৃদরোগে সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে ভোট দিতে গিয়ে সাবেক মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সাভারের মৃত আবুল হোসেনের ছেলে এবং দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী প্রীতি ইসলাম পারভীন। পরিবার বর্তমানে ঢাকার মানিকনগরে বসবাস করছিল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলী আবু সাঈদ স্ত্রীকে বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলায় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। ছেলে ও অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৯টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন জানিয়েছেন, আলী আবু সাঈদ হার্টের রোগী ছিলেন এবং এর আগে স্ট্রোকও করেছিলেন। হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে ভোটকেন্দ্রে হৃদরোগে সাবেক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬