ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ব্রাহ্মণবাড়িয়া-২: কেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ রুমিন ফারহানার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা জানান, নোয়াগাঁও ইউনিয়নে তার দুজন কর্মীকে রাতে বিনা কারণে পুলিশ আটক করেছে। এছাড়া আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্রকে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করেন। বিষয়টি তিনি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের জানিয়ে রেখেছেন।

তিনি আরও অভিযোগ করেন, জোটের প্রার্থী দুপুরের দিকে কেন্দ্র সিল মারার পরিকল্পনা করছে। তবে নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, “ইনশাআল্লাহ, আমি জয়ী হব।” ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনও করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় মোট ছয়টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-২: কেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ রুমিন ফারহানার

আপডেট সময় : ১২:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬