ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে ভোট দেওয়ার আহ্বান আজহারীর

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।” নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে দেওয়া আরেক পোস্টে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ড. আজহারী। তিনি উল্লেখ করেন, কিছু পয়েন্টে তাঁর আপত্তি থাকলেও গণভোটের বেশিরভাগ বিষয় ইতিবাচক। সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াকেই তিনি বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর বলে মনে করেন। তাঁর ভাষায়, “তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।”

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতার কেন্দ্রীকরণের পথ বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি ‘জুলাই সনদ’-এর নাম করে কৌশলে মূল্যবোধবিরোধী কোনো আইন প্রণয়নের চেষ্টা করা হয়, তবে দেশের ধর্মপ্রাণ জনগণ তা প্রতিহত করবে ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে ভোট দেওয়ার আহ্বান আজহারীর

আপডেট সময় : ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬