কুমারখালীতে ভোটকেন্দ্রের পাশে ব্যাগে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- আপডেট সময় : ০৩:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় রাখা ব্যাগের ভেতর থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার এলাকা থেকে দুটি ব্যাগের ভেতর এসব বস্তু উদ্ধার করা হয়।
ঘটনাস্থলের পাশেই বালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা একটি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল সদৃশ বস্তু রেখে গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুগুলো থানায় নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



















