ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কুষ্টিয়ায় সাবেক মেয়র সহ তিনজনের বিরুদ্ধে ৫ কোটি টাকার আত্মসাতের মামলা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি দায়ের করেছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া।

মামলার অপর দুই আসামি হলেন কুষ্টিয়া পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। সোমবার (৯ জানুয়ারি) দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৪ সালের ২৬ জুলাই আনোয়ার আলী কোনো প্রকার রেকর্ডপত্র সংযুক্তি বা আনুষ্ঠানিক রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরে ‘দরিদ্র তহবিল’ নামে একটি হিসাব খুলেছিলেন।

এছাড়া, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে পৌরসভার অনুমোদিত রেকর্ড বা রেজুলেশন ছাড়াই ভবন নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যদিও এই অর্থগুলো পৌরসভার ব্যাংক হিসাবে জমা দেখানো হয়েছে, পরবর্তীতে ভুয়া খরচ দেখিয়ে তা আত্মসাত করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, এভাবে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়েছে, যেখানে সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও হিসাব রক্ষক আবুল কালাম আজাদ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

উল্লেখ্য, আনোয়ার আলী একাধিকবার কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি মেয়র পদে ছিলেন। পরে তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুষ্টিয়ায় সাবেক মেয়র সহ তিনজনের বিরুদ্ধে ৫ কোটি টাকার আত্মসাতের মামলা

আপডেট সময় : ০৩:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬