ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কালীগঞ্জে আগুনে ৪ ব্যবসায়ীর স্বপ্ন ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৪ টি দোকান ভূষ্মীভূত হয়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজারে শনিবার(৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে কাপড় পট্টিতে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান এ ঘটনায় ১টি টেইলার্স ২টি গার্মেন্টস এবং ১ টি মুদি দোকানের মালামাল সহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো আহসানিয়া গার্মেন্টসের মীর হাফিজুর রহমান ,শতরূপা টেইলার্সের রবিউল ইসলাম, অপরূপা গার্মেন্টসের মনিরুল ইসলাম এবং  মুদি দোকান তাহের স্টোরের আবু তাহের। শনিবার রাতে দোকান মালিকরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে বাজারের নৈশ প্রহরী মোস্তাফিজুর রহমান খোকা এবং পোল্ট্রি ব্যবসায়ী আব্দুস সেলিম হঠাৎ করে দেখতে পায় শতরূপা টেলার্সের দোকানের ভিতর থেকে ধোয়া বের হতে । মুহূর্তের মধ্যে ওই দোকানের মধ্যে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে পাশে পাউখালীতে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটকে ফোন করেন। এ সময় ঔ প্রত্যক্ষদর্শীদের ডাক চিৎকারে মুহূর্তের মধ্যে লোকজন খবর পেয়ে দোকান মালিকরা দ্রুত ছুটে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের ভয়াবহ লেলিয়ান শিখায় মুহূর্তের মধ্যে শতরূপা টেলার্সে অপরূপা গার্মেন্টস ,আহসানিয়া গার্মেন্টস এবং মুদি দোকান তাহেরের স্টোরের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ভাই হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো বাজার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা আগুনে পুড়ে ৪ টি দোকানের ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা ১২ টার দিকে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সান্তনা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালীগঞ্জে আগুনে ৪ ব্যবসায়ীর স্বপ্ন ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা

আপডেট সময় : ০৭:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬