সংবাদ শিরোনাম ::
উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার ইন্তেকাল করেছেন
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। দীর্ঘ কয়েকদিন অসুস্থ থাকার পর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে।
নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র ৭ বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কেবল কণ্ঠই নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম—একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন।
শিল্পী হিসেবে তার সংগীত যাত্রা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিল বাউলসঙ্গীতের প্রখ্যাত বাউল ওস্তাদ জালাল উদ্দিন খাঁ থেকে। সুনীল কর্মকার অসংখ্য গানে সুর রচনা ও কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে বহু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
সুনীল কর্মকারের মৃত্যু বাংলা বাউলসঙ্গীত ও সাধকসংস্কৃতির এক অসাধারণ ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।



















