ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

নীতির পরিবর্তন ও সৎ লোকের শাসন চাই, কালিগঞ্জে জামায়াত প্রার্থী রবিউল বাশার

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার তারালী ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, হিন্দু সমাবেশ ও নির্বাচনী জনসভায় অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন। সকাল থেকে তারালী ইউনিয়নের তেতুলিয়া বাজার ও তারালী বাজারে গণসংযোগ করেন তিনি। দুপুর ১২টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমাবেশে অংশ নেন। বিকাল ৪টায় ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং সন্ধ্যায় তারালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, স্বাধীনতার পর থেকে দেশে বহুবার ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে যা জাতির জন্য চরম লজ্জার বিষয়। তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম, মাওলানা মুমিনুর রহমানসহ দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীতির পরিবর্তন ও সৎ লোকের শাসন চাই, কালিগঞ্জে জামায়াত প্রার্থী রবিউল বাশার

আপডেট সময় : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬