ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কালিগঞ্জে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার চারটি গুরুত্বপূর্ণ স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে একটি সুসজ্জিত মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন সেনাসদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা তুলে ধরা হয়।এ সময় সাতক্ষীরা-৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান জানান, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে সার্বিক নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে।তিনি আরও জানান, একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালিগঞ্জে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬