ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত, বাজারে দাম কমার আশা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের এ সিদ্ধান্তকে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব।

শফিকুল আলম জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে। এর মাধ্যমে কর কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে।

তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করভার কিছুটা হলেও কমবে। করভার হ্রাসের প্রভাব স্থানীয় বাজারে পড়বে এবং এর ফলে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে সরকার আশা করছে।

সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন জ্বালানির উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চাপের মুখে রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ভ্যাট ও কর কাঠামো সহজ হলে আমদানি ও সরবরাহ ব্যয় কমবে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে দাম হ্রাসে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত, বাজারে দাম কমার আশা

আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬