ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি নেতা আব্দুল্লাহ আল-মামুন খোকনের আকস্মিক মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন খোকন (ওরফে পেট্রোল খোকন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে স্ট্রোকজনিত কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে মরহুম আব্দুল্লাহ আল-মামুন খোকন ১৭ বছরেরও বেশি সময় জেল-জুলুমের শিকার ছিলেন। ছাত্রজীবনে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতেন।

তার আকস্মিক মৃত্যুতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি নেতা আব্দুল্লাহ আল-মামুন খোকনের আকস্মিক মৃত্যু

আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬