ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

তেজগাঁও শিল্পাঞ্চলে নিখোঁজের পাঁচ দিন পর তরুণের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সালমা ইন্ডাস্ট্রিতে নিখোঁজের পাঁচ দিন পর বিজয় নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে তিন থেকে চার দিন আগে হত্যা করা হয়েছে।

নিহত তরুণের নাম মোহাম্মদ মিজান (বিজয়)। তার বাবার নাম আমজাদ হোসেন। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তিনি মহাখালীর ওয়ার্ড-২০ এলাকার ৭তলা মসজিদ সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। মিজান সালমা ইন্ডাস্ট্রির একটি অফিসে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মরদেহের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে নিহতের খালাতো বোন ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাত ১১টা ৩০ মিনিটের দিকে পুলিশ ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। আঘাতের কারণে মাথা থেঁতলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ থেকে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মরদেহ হাসপাতালের মর্গে পৌঁছায়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেজগাঁও শিল্পাঞ্চলে নিখোঁজের পাঁচ দিন পর তরুণের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬